০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

চীনে স্কুলে রাসায়নিক হামলা, ৫১ শিশু অসুস্থ

চীনের এক কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৫১ শিশু অসুস্থ হয়েছে বলে জানা গেছে। হামলায় ওই স্কুলের তিন শিক্ষকও অসুস্থ হয়েছেন।

সোমবার বিকালে ইউনান প্রদেশের কাইইউয়ান শহরে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কং।

স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢুকে সে সোডিয়াম হাইড্রোঅক্সাইড স্প্রে করে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করে।

হামলাকারী সম্পর্কে কর্তৃপক্ষ বলেছে, ‘ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের কারণে পারিবারিক উষ্ণতার অভাবে তার মানসিক সমস্যা দেখা দেয়। আর এ কারণে সে স্কুলে রাসায়নিক হামলা চালিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

চীনে স্কুলে রাসায়নিক হামলা, ৫১ শিশু অসুস্থ

প্রকাশিত : ০৯:৫৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯