১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শহীদ নূর হোসেন সম্পর্কে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাতির গৌরব নূর হোসেন সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মিথ্যা ও অসামাজিক মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) ময়মনসিংহের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এডভোকেট এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে এডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ ট্যাক্সেস বারের সভাপতি এডভোকেট সাদেক হোসেন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদর আহমেদ, মহিলা পরিষদের সভাপতি মনিরা বেগম অনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এডভোকেট আব্দুল মোতালেব লাল, সাংবাদিক নিয়ামুল কবির সজল, এডভোকেট সাইফুল সালেহীন প্রমুখ। উপস্থিত ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

শহীদ নূর হোসেন সম্পর্কে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

প্রকাশিত : ০২:১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯