চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাবাদ ইউনিয়নে অবস্হিত ১২৮ নং পূর্ব ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে( পিইসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) ২০১৯ সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা নূরজাহান বেগম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহাজালাল ।
এ সময় আরো উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাবা শিউলী বেগম।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তৃতা রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রাব্বানী (রোমেল) সহকারি শিক্ষিকা জনাবা আছিয়া খাতুন , ঝড়না আক্তার ,আছিয়া খাতুন , ফাতেমা আক্তার ও সহকারি শিক্ষিকা জনাবা স্বপ্না আক্তার ,এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র সাংবাদিক ইমরান মাসুদ প্রমুখ ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী তিহান ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্রপাঠ করেন অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাবিনা আক্তার, হালিমা আক্তার,তিহান হোসেন ।
এ সময় আরো উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবকগণ ও মিডিয়াব্যক্তিত্ব সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বিজনেস বাংলাদেশ/ইএম




















