০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে নব্য জেএমবির এক সদস্যকে আটক করা হয়েছে। ওই সদস্যের নাম শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক ওরফে মুছা ওরফে দিবা সুলতান (২৪) বলে জানা গেছে। গ্রেপ্তার শাহীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচার করতেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার বারিধারার জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান।

তিনি জানান, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শাহীনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে গুলশানা থানায় একটি মামলা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

রাজধানীতে নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১০:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯