কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকায় সরকারি জায়গা ও খাল ভরাট করে গড়ে উঠা অবৈধ দোকানপাট ৪০ বছর পর উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার।
(২৬ নভেম্বর) মঙ্গলবার সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত উচ্ছেদের অভিযান অব্যাহত ছিল। জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর(নতুন বাজার) ১নং মৌজা মধ্যে খাল ভরাট করে ও তোয়া বাজারে ৫ শতক ৬ সেন্ট জায়গার মধ্যে অবৈধ দোকানপাট গড়ে উঠার কারণে দীর্ঘদিন পরে উক্ত অভিযান পরিচালনা করা হয়। খালের উপর অবৈধ ১১টি দোকান ও তোয়া বাজারে ৫টি দোকান উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান , দীর্ঘদিন অর্থ্যৎ ৪০ বছর ধরেই এলাকার প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ওই সব দোকানপাটের কারণে সড়কে বিভিন্ন যানবাহনের চাপ বেড়ে যায়। সাপ্তাহিক ও দৈনিক বাজার বসতে বিঘœ ঘটে। এতে করে সাধারন মানুষ সহ স্কুল কলেজে ছাত্র-ছাত্রীরা আসা যাওয়ার পথে নানা জামেলা পোহাতে হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ও তাঁর সঙ্গীয় ফোর্স
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার বলেন, জনগন নিরাপদে চলাচলের স্বার্থেই ঐ সব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।এমনে করে বুড়িচং উপজেলার সরকারি খাস জায়গা উদ্ধারের অভিযান অব্যহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ইএম




















