০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জুগলী ইউনিয়নের পূর্ব গিলাভূই গ্রামের বাবুল হোসেনের ১৫ মাস বয়সের কন্যা শিশু নুসরাত জাহান (সুমা) শুক্রবার (২৯ নভেম্বর) নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

অপরদীকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি মমিনপুর গ্রামের আমিনুল ইসলামের আড়াই বছরের শিশু সিয়াম নিজ বাড়ী সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।

এ ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক মনোয়ার হোসেন সঙ্গীয় ফোস নিয়ে পৃথক পৃথক স্থান থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে নিহতদ্বয়ের লাশ উদ্ধার করা হয়। কারও কোন অভিযোগ না থাকায় ও পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়ার পর নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯