০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ছাত্রলীগ কর্মী নিহত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী। আজ শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালীগঞ্জের উজিরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তারা দুজনই ছাত্রলীগের পদবিহীন কর্মী। নিহতরা দুজনই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় দ্বীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

তিনি বলেন, পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় তাদের অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাইকারী দ্বীপ ও সাইফুল নিহত হন।

ঘটনাস্থল থেকে দুটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশিত : ১২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯