০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে দামের নৈরাজ্যে মধ্যবিত্তের অধরা পেঁয়াজ

সারাদেশের ন্যায় ময়মনসিংহের বাজারেও পেঁয়াজের দাম লাগামহীন। ময়মনসিংহে দামের নৈরাজ্যে সাধারন মানুষের হাতের নাগালে নেই পেঁয়াজ। সাধারণত ভোক্তারা নিত্য এ পণ্যটির দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে দেখে অভ্যস্ত।বর্তমানে এ পণ্যটি কেজি প্রতি দাম অতিক্রম করেছে ২০০ টাকার বেশী।

এমন অবস্থায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে অাবারও পেঁয়াজের পাশাপাশি সকাল ১০টা হতে ময়মনসিংহ শহরের আটটি পয়েন্টে টিসিবি আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের পরিচালনায় পেঁয়াজ(তুরস্ক) ৪৫ টাকা কেজি,
চিনি(তীর) ৫০ টাকা কেজি,মশুরডাল(তীর) ৫০ টাকা কেজি এবং প্রতি লিটার সয়াবিন তেল(সেনা ২ ও ৫ লিঃ বোতল ৮০ টাকা বিক্রি হচ্ছে।

এসব পণ্যগুলো পাওয়া যাচ্ছে টাউন হল মোড়, কালিঝুলি মোড়, জিলা স্কুল মোড়, বারী প্লাজার সামনে, শশীলজের সামনে, জেলা পরিষদ মসজিদের সামনে, থানা ঘাট (কোতোয়ালির সামনে) এবং বাত্তির কল মোড়ে। এছাড়াও, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় জেলা প্রশাসকের তত্বাবধানে ২ টি পয়েন্টে চিনি, মশুরডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ একই দামে পাওয়া যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে দামের নৈরাজ্যে মধ্যবিত্তের অধরা পেঁয়াজ

প্রকাশিত : ০১:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯