চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ ৩ ডিসেম্বর ২০১৯ খ্রি. (মঙ্গলবার) বিকালে মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হয়েছে।অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহানউদ্দনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।এ সময় তিনি বক্তব্যে বলেন, সকল কাজ পরিকল্পনা মোতাবেক করতে হবে এবং সকল উন্নয়ন হতে হবে টেকসই। জনগণকে যে সেবা দিবেন ওই সেবা যেনো কাজে লাগে। আর কাজ করতে হবে আন্তরিকতার সাথে।তিনি আরও বলেন, বর্তমানে অনেক কিশোরী মেয়েরা মা হচ্ছেন, এটির একটিই কারণ, তা হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধ করতে পারলেই অল্প বয়সে মেয়েরা আর মা হবে না। এ ব্যাপারে সকলকে সচেতন হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহবান জানান তিনি।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন পাটোয়ারী, ডাঃ নাসির আহম্মেদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরুন্নবী প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইএম




















