০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ষষ্ঠ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ পদক

এসএ গেমসের ষষ্ঠ দিনে বাংলাদেশ ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে। তাতে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৭২টি। যার মধ্যে ৪টি সোনা, ২০টি রূপা ও ৪৮টি ব্রোঞ্জ। মোট ৭২ পদক নিয়ে পদক তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।

৮১টি সোনা, ৫৯টি রূপা ও ২৫টি ব্রোঞ্জসহ ১৬৫ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ৪১টি সোনা, ২৭টি রূপা ও ৪৮টি ব্রোঞ্জসহ ১১৬টি পদক নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ২৩টি সোনা, ৪২টি রূপা ও ৬৯টি ব্রোঞ্জসহ মোট ১৩৪ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

১৯টি সোনা, ২৫টি রূপা ও ২৯টি ব্রোঞ্জসহ ৭৩টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি সোনা ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

ষষ্ঠ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭২ পদক

প্রকাশিত : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯