ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ৪৩ শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে দিল্লির রানি ঝাঁসি রোডে আনাজ মান্দি এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি পত্রিকা জানিয়েছে, ভোরে যখন কারখানায় আগুন লাগে সে সময় অধিকাংশ শ্রমিক ঘুমিয়ে ছিল। কি কারণে বা কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের সময় কারখানার মধ্যে অর্ধশতাধিক শ্রমিক ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























