১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মেয়েদের ক্রিকেট থেকে আসল আরও একটি স্বর্ণ

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের মেয়েদের ক্রিকেটে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলংকাকে ২ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল সবুজের সোনার কন্যারা। এ নিয়ে ১১টি স্বর্ণ পদক জিতল বাংলাদেশ।

এদিন পোখরায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ৯১ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। সালমাদের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৬ রানে হারায় মুর্শিদা খাতুনকে। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৩৬। এরপরই ধস নামে ইনিংসে।

সপ্তম ওভারে বাংলাদেশ হারায় চার-চারটি উইকেট! কোনো রান না দিয়েই এই ওভারে আয়েশা রহমান, সানজিদা ইসলাম, ফারজানা হক ও রিতু মনির উইকেট তুলে নেন শ্রীলংকার অফ স্পিনার উমেশা থিমাশিনি। একটু পর অধিনায়ক সালমা খাতুনও ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৪২! সেখান থেকে বাংলাদেশ একশর কাছাকাছি পুঁজি পায় মূলত নিগার সুলতানার কল্যাণে।

শেষ পর্যন্ত ২৮ বলে ২ চার ও এক ছক্কায় ২৯ রানে অপরাজিত ছিলেন নিগার। ফাহিমা খাতুন করেন ১৫ রান। সানজিদার ব্যাট থেকেও আসে ১৫ রান। শ্রীলঙ্কার উমেশা থিমাশিনি চার ওভারে ৮ রানে নেন ৪ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানে থামে শ্রীলংকা। ২ রানের এই জয়ে স্বর্ণ পদক জিতে নেয় বাংলাদেশ।

এই শ্রীলংকাকে হারিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল সালমা খাতুনের দল। ফাইনালে সেই শ্রীলংকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতে নিল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আকতার, একটি করে নেন জাহানারা, সালমা ও খাদিজাতুল কুবরা।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯১/৮ ( ২০ ওভার) নিগার ২৯*, সানজিদা ১৫, মুর্শিদা ১৪;
থিমাশিনি ৪/৮।

শ্রীলংকা: ৮৯/৯ ( ২০ ওভার) মাধবী ৩২, আপসারা ২৫, সান্দামিনি ১০, থিমাশিনি ৭,
নাহিদা ২/৯, জাহানারা ১/১৭, সালমা ১/১, খাদিজা ১/২১।

বাংলাদেশ ২ রানে জয়ী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

মেয়েদের ক্রিকেট থেকে আসল আরও একটি স্বর্ণ

প্রকাশিত : ০৪:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯