০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর যে এলাকায় হর্ন বাজালেই শাস্তি

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের আশপাশে হর্ন বাজালেই জরিমানা গুনতে হবে গাড়ির চালককে। সংশ্লিষ্ট এলাকাটি নো হর্ন জোন বা নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে এ ঘোষণা।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. মো. বিল্লাল হোসেনসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক এক মাস কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সভা থেকে হর্ন বাজানোর নিষিদ্ধের বিষয়টি কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির ওপর সভায় গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সব সরকারি ও বেসরকারি সংস্থা, সব শ্রেণির জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া সভা থেকে সচিবালয়ের চারপাশে (জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত) চলাচলকারী যানবাহনকে কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়।

সভায় আরো জানানো হয়, মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় সংখ্যক বিলবোর্ড, ব্যানার স্থাপন, লিফলেট বিলি এবং মাইকিং করার হবে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানোসহ শব্দ দূষণ নিয়ন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সভা থেকে আরো জানানো হয়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রাজধানীর যে এলাকায় হর্ন বাজালেই শাস্তি

প্রকাশিত : ১১:২০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯