১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পাবনায় ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে ওই তরুণীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার রাতে ঈশ্বরদী-আজিমনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, সোমবার রাতে ঈশ্বরদী-আজিমনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই তরুণী নিহত হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম খান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনায় ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত

প্রকাশিত : ০২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭