গাজীপুরের কাপাসিয়ায় একঝাঁক মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। যেখানে অংশ গ্রহণ করেন ৪০০ এর অধিক ছাত্র/ছাত্রী। বৃত্তি পরীক্ষা চলাকালীন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন’ এর পরিচালক আব্দুল্লাহ এবং ‘স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন’ গাজীপুর শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম। এছাড়া সে সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এর সদস্যদের দ্বারা পরিচালিত উক্ত পরিক্ষায় আসা বিভিন্ন শিক্ষক ও অবিভাবকরা পরিক্ষার সার্বিক ব্যবস্থাপনার প্রতি তাদের সন্তুষ্টির কথা জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















