০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রকাশিত হল ‘মায়া’র গান

প্রকাশিত হলো মাসুদ পথিক পরিচালিত মুভি ‘মায়া: দ্য লস্ট মাদার’-এর গান। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়া জাহেদ মিলনায়তনে গানের প্রকাশনা উৎসব হয়। কণ্ঠশিল্পী শেখ সাহেদের উপস্থাপনায় এতে সভাপতিত্বে করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-এর ব্যানারে জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে থেকে গানগুলো প্রকাশ পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ ও কবি আসলাম সানী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, কণ্ঠশিল্পী বেলাল খান, সুরকার প্লাবন কোরাইশী, কণ্ঠশিল্পী ঐশীসহ চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আটটি গানে আবৃত হয়েছে চলচ্চিত্রটি, যার মধ্যে ‘ডালিমগাছ’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী মমতাজ। মাসুদ পথিক রচিত এ গানটির সুর করেছেন প্লাবন কোরাইশী। মাসুদ পথিক রচিত ‘মায়ারে’ গানটি গেয়েছেন ঐশী এবং সুর করেছেন ইমন চৌধুরী। তার রচিত ‘দুই কূলে’ ও ‘একলা মানুষ’ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন শিল্পী বেলাল খান।

‘চল হে বন্ধু’ শিরোনামে কামাল চৌধুরী রচিত গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং গানটির সুর করেছেন ইমন চৌধুরী। হেদায়েত উল্লাহ আল মামুন রচিত ‘জন্মভূমি’ গানটি গেয়েছেন কোনাল এবং সুর করেছেন তানভির তারেক। ‘দুই জনম’ শিরোনামে আশরাফুল আলম খোকনের লেখা গানটি গেছেন শিল্পী বিশ্বাস এবং সুর করেছেন মাসুদ পথিক। পাশাপাশি ‘ওরে বন্ধু’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শী। মাসুদ পথিক রচিত এই গানের সুর করেছেন মুরাদ নূর।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ’র চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরী’র ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘দর্শকরা এই সিনেমায় নতুন বাংলা ও বাংলা মাকে খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।বীরাঙ্গনা এবং যুদ্ধশিশুর প্রেম ও বেদনায় মায়া : দ্য লস্ট মাদার। এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর সত্য ঘটনায়।

‘মায়া’ সিনেমাটিতে অভিনয় করেছেন- মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দর্শকদের বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্র। তার আগেই প্রকাশ পেল গানগুলো।
গানের প্রকাশনা অনুষ্ঠানে ‘মায়া’ গানে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথি ও দর্শক শ্রোতা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হল ‘মায়া’র গান

প্রকাশিত : ০৬:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯