ছেলের শখ মেটাতে গাইলেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। তবে মৌলিক কোনো গান নয়, ছেলের সঙ্গে গাওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন লাকী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’। গানের সংগীতায়োজন করেছেন মেহেদী।
সোমাবার (১৬ ডিসেম্বর) গানটির ভিডিওর শুটিংয়েও অংশ নিয়েছেন মা-ছেলে। ভিডিও নির্মাতা মঞ্জু আহমেদ। আগামী মাসে জি-সিরিজের ব্যানারে ভিডিওটি প্রকাশ করার কথা রয়েছে।
গান নিয়ে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করা। এই গানটি দুজনেরই খুব প্রিয়। অনেক আনন্দ নিয়ে আমরা গানটিতে ভয়েস দিয়েছি। শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। অনেক মজা করেছি ইউনিটের সবাই। এখন গানটি দর্শকের ভালো লাগলেই গানের সার্থকতা। ঈশিতার ছেলে যাভীর পঞ্চম শ্রেণিতে পড়ছে। সে এখন গান শিখছে সুজয় ইসলামের কাছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























