আন্তর্জাতিক সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গাইলেন ভারতীয় খ্যাতিমান সংগীতশিল্পী হরিহরণ। আজ রাতে গানটি প্রকাশিত হতে যাচ্ছে।
রাত ৮টায় সিটি ব্যাংক ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার অ্যালবামের ‘কে বলে নেই ভালোবাসা’ গানটি। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির আর সংগীতায়োজন করেছেন রাজা কাশ্যেফ।
গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় হরিহরণ বলেন, ‘কে বলে নেই ভালোবাসা’ কী সুন্দর গান, কী সুন্দর কম্পোজিশন। আর এই গানটি সুর করেছেন সুপার সং সেনসেশন রুনা লায়লা। আমি খুবই খুশি যে তিনি আমাকে এই গানটি গাইতে দিয়েছেন।
এটি আমার জন্য বিরাট একটা সম্মানের ব্যাপার যে তার সুরে গাওয়া এবং তার সঙ্গে কাজ করা। আমি গানটি গেয়েছি। খুব উপভোগ করেছি। আমি নিশ্চিত, আপনারাও গানটি পছন্দ করবেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























