০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা আদবানি!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। অর্প সময়ে নিজের অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। শাহিদ কাপুরের সঙ্গে ‘কবীর সিং’ ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। তবে এই অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন!

ব্যপারটায় একটু জটিলতা আছে। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন ঠিকই তবে সেটি বাস্তবে নয় বরং রূপালি পর্দায়। গুড নিউজে কারিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন কারিনা, তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন বেবো।

করিনা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরনের ফল, সবজি খাওয়ার কথা বলা হত তাকে। সেই কারণে সব ধরনের সবজি খেতে হত। কারিনার সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও। তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেয়া হয়। এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী।

কিয়ারা বলেন, যা ইচ্ছে তাই খেতে পারবো এসব ভেবেই ভাল লাগছে তার। তিনিও মা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন।

প্রসঙ্গত, গুড নিউজের আগে মুক্তি পায় কবীর সিং। এই সিনেমায় শাহিদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কিয়ারা আদবানি। গুড নিউজের পর অবশ্য কিয়ারার হাতে কী রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা আদবানি!

প্রকাশিত : ১২:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯