০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাবা হলেন বাপ্পা মজুমদার

কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী মডেল-অভিনেত্রী তানিয়া হোসাইন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনই সুস্থ আছে বলে জানিয়েছেন বাপ্পা।

এদিকে, জন্মের আগে থেকেই আদরের ছোট্ট সোনামণির নাম ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। পারিবারিকভাবে মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

অন্যদিকে বন্ধু মহলে নতুন অতিথির নাম রাখা হয়েছে বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান ‘পরী’ অনুসারে পরী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে বাপ্পা মজুমদার বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। সবার দোয়া ও আশীর্বাদে মেয়ে ও মা দু’জনেই সুস্থ আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত বছর ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান হয় বাপ্পা মজুমদার ও তানিয়ার। আর জুন মাসে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

বাবা হলেন বাপ্পা মজুমদার

প্রকাশিত : ১২:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯