০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন মেহজাবীন!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • 138

বর্তমানে ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহজাবীন চৌধুরী। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়াও বিশেষ দিবস এলেই তার ব্যস্ততা যেন বেড়ে যায়। এই মূহুর্তে তিনি ভালবাসা দিবসের বেশ কিছু নাটকে কাজ করছেন।

এদিকে বিদায় ঘণ্টা বাজছে ২০১৯ সালের আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের পরিকল্পনা করে ফেলেছেন। আর সেই পরিকল্পনা থেকে বাদ যাননি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও।

নতুন বছরে নতুন আঙ্গিকে মেতে উঠবেন অভিনেত্রী। জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা। তিনি বলেন, চলতি বছরটি আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। অসংখ্য নাটকের কাজ করেছি এই বছরে। ব্যস্ততার পরিমাণ এত বেশি ছিল যে, আমি আমার পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি।

সেইজন্য পরিকল্পনা করেছি নতুন বছরে একটু ব্যস্ততা কমাবো। আগামী বছর কাজের পরিমাণ কম হবে, ফ্যামিলিকে সময় দিতে চাই। তাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে চাই, সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই।

তিনি আরো বলেন, নতুন বছর আমাদের ইন্ড্রাস্টি আরো ভালো করবে এটাই আমার প্রত্যাশা থাকবে। কাজের মান, বাজেট সব কিছু ভালো হবে।

এদিকে চলতি বছরে মেহজাবীনের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন উঠে। চারিদিকে শোনা যায়, আগামী বছরেই হয়তো বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এখনই বিয়ে করার ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, নতুন বছরে বিয়ের পরিকল্পনা নেই।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন মেহজাবীন!

প্রকাশিত : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯