০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশকে ফাঁকি দিয়ে লাশ নিয়ে উধাও

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার্থীর লাশ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। রহস্যময় মৃত্যুর কারণে পরিবারের সদস্যরা পুলিশকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে লাশ নিয়ে উধাও হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা গ্রামের প্রবীণ সিকদারের ছেলে বার্থী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী প্রসেনজিত সিকদারকে বুধবার রাতে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন তাকে কোন চিকিৎসা দিতে পারেন নি তিনি জানান, পথেই প্রসেনজিতের মৃত্যু হয়েছে।

ডা. জাহেদ হোসেন বিষয়টি থানাকে জানালে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই লাশ নিয়ে উধাও হয় প্রসেনজিতের পরিবার। পুলিশ ফাঁকি দিয়ে লাশ নেওয়ার কারণে প্রসেনজিতের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে।

প্রসেনজিতের বাবা জানিয়েছেন, প্রসেনজিত কয়েকদিন ধরে জ্বর ও ডায়েরিয়ায় ভুগছিল, ওই কারণে তার মৃত্যু হয়েছে। অন্য কিছু হয়নি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

পুলিশকে ফাঁকি দিয়ে লাশ নিয়ে উধাও

প্রকাশিত : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯