০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

আবার জুটি বাঁধছেন সাইফ-রানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • 119

নতুন মুখের পাশাপাশি যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘বান্টি অওর বাবলি’ ছবির সিকুয়্যালে থাকছেন পুরনো বাবলি রানি মুখার্জি। তবে পাল্টে গিয়েছে তার জুড়িদার। অভিষেক বাচ্চনের জায়গায় এবার রানির পার্টনার সাইফ আলি খান।

অর্থাৎ সিকুয়েলে এক নয়, দু’জোড়া বান্টি আর বাবলি। রানি-সাইফের সঙ্গে থাকছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরীর নতুন জুটি। ছবিটি পরিচালনা করবেন নবাগত বরুণ শর্মা। তিনি ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন।

রানি-সাইফের জুটি পর্দায় নতুন নয়। ‘হাম তুম’, ‘তা রা রাম পাম’ এ সাইফ ও রানিকে একসঙ্গে দেখেছেন দর্শক, পছন্দও করেছেন।
ছবিতে অভিনয় নিয়ে ভারতীয় গণমাধ্যমে সাইফ বলেন, যশ রাজ মানেই ঘরে ফেরা। রানির সঙ্গে এত দিন পরে কাজের সুযোগ পেলাম। খুবই এক্সাইটেড।

ইদানীং‌ ডার্ক ছবি ও সিরিজেই বেশি দেখা যায় সাইফকে। পারিবারিক কমেডির জন্য তাকে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে বলেও জানিয়েছেন।

অন্যদিকে রানি বলেছেন, আগের ছবিটি এত ভাল চলেছিল বলেই সিকুয়্যালের প্ল্যান করা হয়েছে। অভিষেক আর আমাকেই প্রস্তাব দেয়া হয়েছিল। তবে কোনো কারণে সে করতে পালো না সেটা জানা নেই। অভিষেককে খুব মিস করব। টিমে সাইফকে স্বাগত জানাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

আবার জুটি বাঁধছেন সাইফ-রানি

প্রকাশিত : ০৫:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯