০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর জরিপ জাহাজ ‘তল্লাশী’র ডি-কমিশনিং অনুষ্ঠিত

সফলভাবে অপারেশনাল ও জরিপ কাজ পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর বহর থেকে বানৌজা ‘তল্লাশী’ জাহাজকে ডি-কমিশনিং করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও জরিপ কার্যের প্রযুক্তিগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে জাহাজটিকে ডি-কমিশনিং করা হয়।

বৃহস্পতিবার বানৌজা তিতুমীর ঘাঁটির নৌ জেটিতে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী জাহাজটিকে ডি-কমিশন করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বানৌজা তল্লাশীকে ১৯৮৩ সালের ১০ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করা হয়। জাহাজটি গত ৩৬ বছর বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় জরিপ কাজ পরিচালনা করেছে।

পাশাপাশি জাহাজটি চোরাচালান, সন্ত্রাস দমন, জাটকা নিধন প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা প্রদান করেছে। এছাড়া, নিয়মিত বিভিন্ন টহল ও সমুদ্র মহড়ায় অংশগ্রহণ করে জাহাজটি। নৌবহরে অন্তর্ভুক্তির পর থেকে বিভিন্ন সময় জাহাজটিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নৌসদস্য পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

বাংলাদেশ নৌবাহিনীর জরিপ জাহাজ ‘তল্লাশী’র ডি-কমিশনিং অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯