০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশের রোলমডেল: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতাপূর্ব সময়কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির আশা আকাংখার প্রতীক। বাংলাদেশের রোলমডেল। তাঁর কথায় জীবন বাজি রেখে এদেশের জনগণ বাংলাদেশ স্বাধীন করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির যুদ্ধে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের রোল মডেল।
মন্ত্রী আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আখতার দুইদিনব্যাপী এ রজত জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় পরাধীন ছিলো। বিভিন্ন বাধা-নিষেধের কারনে অনেক কিছু করা সম্ভব ছিলনা। কিন্তু বর্তমান প্রজন্ম স্বাধীন। তারা শৃংখলমুক্ত। এজন্য তাদেরকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। নিজেকে ধ্বংস ও জাতিকে কলংকিত করার মতো কোন কাজে জড়িত হওয়া যাবে না। নেতিবাচক সকল প্রভাব উপেক্ষা করে বিশ্ব মানের জ্ঞান অর্জন করতে হবে। তবেই নতুন প্রজন্ম জাতিকে আরো এগিয়ে নিতে পারবে।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের মাধ্যমে জনআকাঙ্খার প্রতিফলন ঘটে। এজন্য গণমাধ্যমে প্রকাশিত সকল মন্তব্য ও প্রতিবেদন হতে হবে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক। যাতে করে এর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এ বিশ^বিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা কর্মজীবনে বাস্তব প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে সত্যিকার অর্থেই জনগণের মূখপাত্র হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন দাবীর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, যথার্থ পরিকল্পনার মাধ্যমে সঠিক প্রকল্প জমা করলে তা মঞ্জুর করা হবে। সরকার সবসময় গবেষণা ও উন্নয়নে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পাশে রয়েছে বলে তিনি এসময় উল্লেখ করেন।
অনুষ্ঠানে এ বিভাগের বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহাম্মেদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান, চ.বি. সেন্ট্রাল এ্যালামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাংবাদিকতা বিভাগের প্রফেসর আলী আজগর চৌধুরী, এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিমূল নজরুল, সাধারন সম্পাদক হামিদ উল্লাহ বক্তৃতা করেন।
সকালে রজত জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জনদুর্ভোগ নয় স্বাভাবিক চলাচল চান প্রধানমন্ত্রী, আইজিপিকে কড়া নির্দেশ

শেখ হাসিনা বাংলাদেশের রোলমডেল: পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯