০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১৩ হলে ‘গহীনের গান’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • 145

জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। ২০ ডিসেম্বর শুক্রবার ছবিটি দেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। মিজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ নির্মাণ করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

‘গহীনের গান’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজেই। আসিফের গাওয়া নয়টি গানের ওপর ছবিটি তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তমা মীর্জা, আমান রেজা, তানজিকা আমিন ও হাসান ইমাম।

প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে রাজধানীর বলাকা, শ্যামলী, ব্লকবাস্টার ও মধুমিতা সিনেমা হলে ছবির টিম দর্শকদের সাথে ছবি দেখবে।

‘গহীনের গান’র জন্য গান লিখেছেন তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইন। সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল।

যেসব হলে ‘গহীনের গান’-

ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), মধুমিতা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (ঢাকা), গীত (ঢাকা), নিউ মেট্রো (নারায়নগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), চন্দ্রিমা (সাভার), শাপলা (রংপুর), চিত্রালী (খুলনা), পূরবী (ময়মনসিংহ) রুপকথা (পাবনা) সিনেমা হলগুলোতে প্রদর্শিত হবে গহীনের গান।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

১৩ হলে ‘গহীনের গান’

প্রকাশিত : ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯