০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মুক্তি পেয়েছে ‘দাবাং-থ্রি’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • 113

বলিউড সুপারস্টার সালমান খান। তার অভিনীত সিনেমা দাবাং-থ্রি মুক্তি পেয়েছে আজ শুক্রবার। এছাড়া হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি পাচ্ছে। তবে সিনেমার পাইরেসি নিয়ে চিন্তিত নন সালমান।

এই অভিনেতা বলেন, এই ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকরা অনেক ভালোবাসা দেখিয়েছে। সুতরাং, আমি পাইরেসির ব্যাপারে চিন্তিত নই। ভক্তদের প্রতি আমার বিশ্বাস আছে। তারা প্রেক্ষাগৃহে গিয়েই আমার সিনেমা দেখবেন। বিষয়বস্তু ঠিক থাকলে ভাষা ও সংস্কৃতির বিভেদ ভুলে সবাই এটি দেখবেন। হিন্দি সিনেমার দর্শকরা সবসময়ই দক্ষিণী কনটেন্টের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে আসছেন। আমার ধারণা দক্ষিণের দর্শকরাও একই কাজ করবেন।

সিনেমায় জনপ্রিয় চরিত্র চুলবুল পান্ডে হয়ে আবারো হাজির হচ্ছেন এই অভিনেতা। সালমান খান বলেন, জনপ্রিয় চরিত্র ও ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা মোটেও সহজ নয়। দর্শকদের অনেক প্রত্যাশা থাকে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মানও বজায় রাখতে হয়।

তবে আনন্দের বিষয় হলো— এই ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমা দর্শক দেখেছে এবং ভালোভাবে গ্রহণ করেছে।

২০১০ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পরিচালনা করেন অভিনব কাশ্যব। এর দুই বছর পর মুক্তি পায় দাবাং-টু। এটি পরিচালনা করেন আরবাজ খান। দাবাং-থ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো থাকছেন সোনাক্ষী সিনহা।

রাজ্জো চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। আরো অভিনয় করছেন— আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

মুক্তি পেয়েছে ‘দাবাং-থ্রি’

প্রকাশিত : ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯