০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিশ্বের শীর্ষ ধনী পরিবার ওয়ালটন

বাড়ছে ধনী পরিবারের সংখ্যা। বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধি। এর মধ্যে এমন পাঁচ পরিবার আছে-যেসব পরিবারের সম্পদের পরিমাণ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সম্মিলিত জিডিপির সমান।

এর মধ্যে পৃথিবীর শীর্ষ ধনী পরিবারের তালিকায় রয়েছে ওয়ালটন পরিবার। এই পরিবারের সম্পদের পরিমাণ ১৯০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তাদের রাজস্ব ছিল ৫১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। ওয়ালটন নাম শুনে হয়তো অনেকের মতে বাংলাদেশের ওয়ালটন কোম্পানির কথা মনে আসতে পারে। কিন্তু না নয়।

ওয়ালটন পরিবারটি বিশ্বখ্যাত রিটেইল শপ ‘ওয়ালমার্ট’– এর মালিক। এদের প্রধান ব্যবসা খুচরা ব্যবসা। স্যাম ওয়ালটন ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ালমার্ট এখন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির একটি।

তালিকার শীর্ষে দ্বিতীয় রয়েছে যুক্তরাষ্ট্রের মার্স পরিবার। ১২৬ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছে। কনফেকশনারি বেকারি দিয়ে এই পরিবারের ব্যবসা শুরু হয়। পরবর্তীতে যা আরো অন্যান্য ব্যবসায় সম্প্রসারিত হয়। ফরেস্ট মার্স সিনিয়রের তৈরি এই ব্যবসার মালিকানা এখন তার তিন সন্তানের হাতে।

কোচ ভ্রাতৃদ্বয়। তারা এখন বিশ্বে তৃতীয় ধনী পরিবার। কোচ ভাইদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। তেলের ব্যবসা দিয়ে এরা ব্যবসা শুরু করেন।

সৌদি আরবের রাজ পরিবার আল সৌদ পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি সৌদি আরামকোসহ তেলশিল্পে এদের বিনিয়োগ আছে, সেখান থেকেই তারা এই সম্পদ তৈরি করেছে। এরা রয়েছে তালিকায় শীর্ষ চারে।

ফ্রান্সের ফ্যাশন হাউস চ্যানেলের মালিক ওয়েরথিমার পরিবার।

এই পরিবারের সম্পদের পরিমাণ ৫৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। দুই ভাই অ্যালান ও গারহার্ড ওয়েরথিমার এখন এই ব্যবসা পরিচালনা করছেন। তাদের পিতামহ এই ব্যবসা শুরু করেছিলেন। এরা রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

তথ্যসূত্র : ব্লুমবার্গ ডটকম

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

বিশ্বের শীর্ষ ধনী পরিবার ওয়ালটন

প্রকাশিত : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯