০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আলোচনায় জয়া-বুবলী-পরী- পূজা

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • 102

২০১৯ সালে শোবিজে মেধা আর মননশীল কাজ দিয়ে যারা আলোচনার শীর্ষে রয়েছেন তাদের মধ্যে অন্যতম চার তারকা হলেন জয়া আহসান, শবনম বুবলী, পরীমণি ও পূজা চেরি। যেসব কাজ দিয়ে আলোচনার শীর্ষে এই চার অভিনেত্রী তা বিজনেস বাংলাদেশ পাঠকের জন্য তুলে ধরেছেন বাবুল হৃদয়

জয়া আহসান। নন্দিত অভিনেত্রী। চলতি বছর তার অন্যতম আলোচিত সিনেমা ‘কণ্ঠ’। যদিও এটি সম্পূর্ণ কলকাতার মুভি। কিন্তু সাফটা চুক্তির আওতায় উইনডোস প্রোডাকশনের ব্যানারে ৮ নভেম্বর এটি মুক্তি পায় বাংলাদেশে। এই প্রথম জয়া অভিনীত কোনো ভারতীয় সিনেমা বাংলাদেশের হলে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এতে জয়া একজন স্পিচ থেরাপিস্ট। কণ্ঠ হারিয়ে বিপর্যস্ত বাচিক শিল্পীকে কথা বলার নতুনভাবে অনুপ্রেরণা জোগাতে দেখা গেছে তাকে।

ঢালিউড বিউটি কুইন শবনম বুবলী। বছর শেষে ফের আলোচনায়। এতদিন তিনি শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ১১টি মুভিতে। কিন্তু এবারই প্রথম শাকিব খানের বাইরে গিয়ে নিরবের সঙ্গে অভিনয় করছেন তিনি। মুভির নাম ‘ক্যাসিনো’, পরিচালক সৈকত নাসির। এই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন আলোচিত এই নায়িকা।

পরীমণি। চলতি বছর তার অভিনীত কোনো মুভি মুক্তি না পেলেও তিনি ছিলেন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু স্থিরচিত্র হয়েছে ভাইরাল। বছরের শেষে এসে তিনি আলোচনায় চলে আসেন ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের জন্য। মুভির একটি গান এরই মধ্যে চলে এসেছে আলোচনায়। ‘তুই কি আমার হবি রে’ কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কনা ও ইমরান। সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে পরীর বিপরীতে দেখা যাবে সিয়ামকে। গত ১৩ ডিসেম্বর মুভিটি মুক্তির কথা ছিল, কিন্তু পরিচালক এর মুক্তি পিছিয়েছেন।

পূজা চেরি। নান্দনিক কাজ দিয়ে আলোচনায় আছেন পূজা চেরি। চলতি বছর ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত যৌথ প্রযোজনার মুভি ‘প্রেম আমার ২’। শেষ করেছেন ‘জ্বীন’ সিনেমার কাজ। এর পোস্টারে একেবারে ভিন্ন রকমের এক পূজা চেরিকে দেখা গেছে। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন ‘সময়’ ও ‘সাইকো’ নামের দুই সিনেমায়। দুটিরই পরিচালক অনন্য মামুন। তার সঙ্গে নায়ক হিসেবে যুক্ত হয়েছেন রোশান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

আলোচনায় জয়া-বুবলী-পরী- পূজা

প্রকাশিত : ০৪:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯