০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

জ্যোতির আমন্ত্রণ

জ্যোতিকা জ্যোতি। ‘আয়না’, ‘নন্দিত নরকে’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। ওপার বাংলার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমার মাধ্যমে হয়েছেন প্রশংসিত। আগামী ২৭ ডিসেম্বর এই অভিনেত্রীর ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সরকারী অনুদানে নির্মিত সিনেমাটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন জ্যোতিকা। বিষয়টি উল্লেখ করে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘মায়া আমন্ত্রণ। মায়া: দ্য লস্ট মাদার বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র।

বাংলাদেশের কিংবদন্তী শিল্পী শাহাবুদ্দীন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং প্রখ্যাত কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক।

আমি এই চলচ্চিত্রে ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি। আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর ২০১৯, সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মায়া। ছবিটি হলে গিয়ে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মায়ায়, মুক্তিযুদ্ধের মায়ায়, যুদ্ধশিশুর মায়ায় আপনার পরিবার, বন্ধু, আত্মীয় সকলে মিলে ছবিটি দেখুন, হলে আসুন, প্রচার প্রচারণায় সাথে থাকুন। দেখবেন ‘মায়া’ আপনারও ছবি, বাংলাদেশের ছবি। ধন্যবাদ।’

‘মায়া’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা) ও জ্যোতিকা জ্যোতি। এছাড়াও আছেন প্রাণ রায়, দেবাশীষ কায়সার, হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

জ্যোতির আমন্ত্রণ

প্রকাশিত : ০৫:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯