কলকাতার এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী পায়েল মুখার্জি। গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় তিনি নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। বর্তমানে তিনি বাংলাদেশেও কাজ করছেন। এখানকার ‘গণ্ডি’ ও ‘মেকআপ’ সিনেমা দুটিতে আছেন পায়েল। অভিনয় অভিনয় খেলাটা তার প্রিয় হলেও এবার নতুন খেলায় মেতেছেন পায়েল। ফেসবুকে তার প্রমাণ মিলেছে। নতুন এ খেলা পায়েল যা লিখেছেন তা ডেইলি ওমেন বাংলাদেশ পরিবার পাঠকের জন্য হুবহু তুলেধরা হল-
আমার নাম পায়েল মুখার্জি। আমার ধারণা, আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ আমাকে চেনেন। তা আমাদের পরিচয়টা যেভাবেই ঘটে থাকুক না কেন, হয়তো কেউ কেউ আমাকে পছন্দ করেন, কেউ কেউ করেন না; কিন্তু যদি আপনি আমার ফেসবুকে থেকে থাকেন, আমি বিশ্বাস করতে চাই যে আপনি আমাকে পছন্দই করেন। আমার খুব ভালো লাগবে, যদি আমরা নিজেরা লিখে কিছু বার্তা বিনিময় করতে পারি। শুধু লাইক কিংবা ইমো ব্যবহার না করে কিছু লেখা যায় যদি, তাহলে ভালো হয়। আমি একটা নতুন খেলায় অংশ নিতে চাই। এটার নাম আমরা দিতে পারি,”যাও পাখি বলো তারে।”
প্রযুক্তির বন্যায় ডুবে গিয়ে আমরা ভুলে গেছি সবচেয়ে জরুরি কথাটা: ‘বন্ধুত্ব’। আমরা যে খেলাটা খেলব, তা হলো: আপনি এই লেখাটা পড়ে আমার সম্পর্কে কমেন্টসের ঘরে লিখবেন, আমার সঙ্গে আপনার পরিচয়টা কীভাবে হয়েছিল। ধরা যাক, কোনো জায়গার নাম, কোনো অনুষ্ঠান, কোনো ঘটনা, কোনো মুহূর্ত, যেভাবে আপনি আমাকে মনে করতে পারেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























