১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হোসেনপুরে বাসে আগুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পার্কিং অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার হারেঞ্জা গ্রামের মো. জুবায়ের মিয়ার একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪৬৬৭৪) মেরামত ও নতুন করে রং লাগানোর জন্য ওই স্থানে রাখা ছিল। সকালে সবার অজান্তে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে বাসের ভেতরের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ বিষয়ে বাস মালিকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/কবির

ট্যাগ :
জনপ্রিয়

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক

হোসেনপুরে বাসে আগুন

প্রকাশিত : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯