ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি সম্পদ মন্ত্রনালয় ও জেলা প্রশাসন। সোমবার (২৩ডিসেম্বর) সকালে উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে নদের জায়গা দখল করে গড়ে উঠা শতাধিক পাকা আধাপাকা ও টিনশেড অবৈধ স্থাপনা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম ও সদরের সহকারী কমিশনার (ভূমি) এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হয়। উচ্ছেদ অভিযান দেখতে শত শত উৎসুখ জনতা ভিড় করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলকারীরা অভিযোগ করেন, তাদের সময় না দিয়ে মাথা গোজার ঠাঁইটুকু ভেঙে ফেলা হয়েছে।
এদিকে, সহকারী কমিশনার (ভূমি) এম সাজ্জাদুল হাসান জানান, ময়মনসিংহের পাটগুদাম এলাকা থেকে কাচারীঘাট পর্যন্ত প্রায় ১২শ অবৈধ স্থাপনা রয়েছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান





















