০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার ভোর ৫টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্নয় করতে ব্যর্থ হয় ফেরির চালকেরা। নৌরুটে সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবক গ্রেপ্তার

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত : ০৯:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯