০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

অজি ওপেন শুরু ২০ জানুয়ারি

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠকরা। ২০ জানুয়ারি এ টুর্নামেন্ট শুরু হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয় যে, সামগ্রিকভাবে ১৩.৬ শতাংশ বাড়বে পুরস্কারের পরিমাণ। এর পরিমাণ ৭১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ৪৯.১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে পুরুষ ও নারী এককের জয়ীরা পাবেন ৪.১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার করে।

আগের বছরের নিরিখে এটা তেমন বৃদ্ধি নয়। তবে আগের রাউন্ডগুলোয় পরাজিত হওয়া খেলোয়াড়রা অর্থ বৃদ্ধির বিচারে ভালো পরিমাণ পাবেন। কেননা প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়রা পাবেন ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এটি আগের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি। দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ ১ লাখ ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা আগের চেয়ে ২১.৯ শতাংশ বৃদ্ধি।

মেলবোর্ন পার্কের টুর্নামেন্টটির পরিচালক ক্রেইগ টিলে জানিয়েছেন ফাইনালিস্টরা বাদ দিলে প্রতি রাউন্ডেই অর্থের পরিমাণ বাড়বে। তিনি এও জানান যে, আগের বছরগুলোর মতোই তারা খেলোয়াড়দের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে রাউন্ড বাই রাউন্ড পুরস্কারের অঙ্ক বাড়াচ্ছেন।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা জোরালোভাবে বিশ্বাস করি খেলাটির প্রতি স্তরে নগদ পুরস্কার বাড়ানোর বিষয়টি। খেলোয়াড়দের গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে খেলাটিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে কাজ করে যাব। এতে করে আরো অনেক বেশি খেলোয়াড় বাড়তি অর্থ কামাতে পারবে।’

গত পাঁচ বছরে অন্য গ্র্যান্ড স্ল্যামগুলোর তুলনায় অস্ট্রেলিয়ান ওপেনে ৬১.৪ শতাংশ অর্থ বাড়ানো হয়েছে। এএফপি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

অজি ওপেন শুরু ২০ জানুয়ারি

প্রকাশিত : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯