বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী চক্র আর কখনই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক আরো বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধুকে ছোট করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে তারা জাতির শত্রু।
যারা হরতালের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে, পাকবাহিনীর সাথে আতাত করে দেশকে ধ্বংস করতে চায় তারা কখনও বাংলাদেশের মঙ্গল চায়না। তিনি বলেন, তারেক জিয়া লন্ডনে বসে স্বপ্ন দেখতে পারে, কিন্তু তা কখনই বাস্তব রুপ নিবে না। দুর্নীতি করে বিদেশে বিলাস বহুল জীবন যাপন করলেও বাংলায় তার কখনই জায়গা হবে না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এখানে সন্ত্রাস জঙ্গীবাদের কোন জায়গা নেই। আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মানজুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, স্বাচিবের মহাসচিব ডা. এম এ আজিজ, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















