০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার বিবির বাজার আইসিপির বিপরীতে ভারতের শ্রীমান্তপুর এলসিএস নামক স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন, ১০ বিজিবির সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন জানান, সম্মেলনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়করা ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সেক্টর কমান্ডার বিজিবি কুমিল্লা এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি রাকেশ রঞ্জন লাল, সেক্টর কমান্ডার, গোকুলনগর সেক্টর।

তিনি জানান, সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পার্শ্বে বিবির বাজার আইসিপি ও ভারতীয় পার্শ্বে শ্রীমান্তপুর এলসিএসের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অভিনেতা এরিক ডেন মারা গেছেন

কুমিল্লায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

প্রকাশিত : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯