১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

২০১৯ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান পেলেন রোনালদো

পরপর দুই বছর ব্যালন ডি’ওর না জিতলেও, ২০১৯ সালের শেষটা বেশ ভালোভাবেই করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বছরের সেরা পুরুষ ফুটবলারের সম্মান জিতে নিলেন তিনি। এই নিয়ে পরপর চারবার। জুভেন্টাস ও পর্তুগিজ দলের হয়ে ২০১৯ সালে ভাল খেলার জন্যই এই সম্মান পেলেন তিনি।

২০১০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে দুবাই। আর এই ৯ বছরের মধ্যে ছয়বার সেরা ফুটবলারের শিরোপা একাই জিতেছেন রন। এই বছর জুভেন্টাসের হয়ে বেশ ভালই খেলেছেন তিনি।

ইতালিয়ান জায়ান্টরা পরপর আট বছর সিরি’এ সেরা হয়েছে। আর রোনালদো করেছেন ২১টি গোল ও আটটি অ্যাসিস্ট। এর পাশাপাশি প্রথম নেশনস লিগেও পর্তুগালকে চ্যাম্পিয়ন করেছেন সিআর সেভেন। সেমিফাইনালে হ্যাটট্রিক করার পর ফাইনালেও বেশ ভাল খেলেছিলেন তিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুবাইয়ের মাদিনাত জুমেরাতে এই অনুষ্ঠানের আসর বসেছিল। এই বারই প্রথম আবার বর্ষসেরা মহিলা ফুটবলারও বেছে নেওয়া হয়। সেই খেতাব জেতেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। অন্যদিকে, লিভারপুল কোচ ইউগেন ক্লপ জিতে নিয়েছেন বছরের সেরা কোচের পুরস্কার।

বছরের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। বর্ষসেরা ক্লাবও লিভারপুল। আথলেটিকো মাদ্রিদের তরুণ তারকা হোয়াও ফেলিক্স সেরা উঠতি তারকার সম্মান পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

২০১৯ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান পেলেন রোনালদো

প্রকাশিত : ০৫:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯