০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

আগামী নির্বাচন জাতির অস্তিত্ব রক্ষার: নাসিম

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বাঙ্গালী জাতির অস্তিত্ব রক্ষার নির্বাচন। বিএনপি জামায়াতে ইসলামীকে নিয়ে আবারও মাঠে নামছে নির্বাচন ভন্ডুল করার জন্য।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেছেন।
মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযোদ্ধা জনতাকে সতর্ক থাকতে হবে ,ওরা ক্ষমতায গেলে জাতীয় অস্তিত্ব বিপন্ন হবে, আবারও ২১ আগষ্টের ভয়াবহ হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি ঘটবে।
জেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
এর আগে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধনী ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

-বাসস।

ট্যাগ :

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী নির্বাচন জাতির অস্তিত্ব রক্ষার: নাসিম

প্রকাশিত : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭