বৃষ্টির কারণে ভারত ও শ্রীলংকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রোববার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটার ও দর্শকরা।
আগামী ৭ জানুয়ারি ইন্দোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
এর আগে, বৃষ্টিবিঘ্নিত দিনে ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। টস জিতে রান তাড়া করার সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে কোহলি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত। শুরু থেকেই শিশির থাকবে মাঠে।
তবে পরের দিকে পিচ তুলনামূলক ব্যাটসম্যানদের সাহায্য করবে। বিশেষ করে ভেজা বলে টার্গেট ডিফেন্ড করা কঠিন হয়ে দাঁড়াবে। তাই রান তাড়া করাই এখানে বুদ্ধিমানের কাজ। এছাড়া আমরা পরে ব্যাট করতে পছন্দ করি। বছরের প্রথম ম্যাচে পছন্দ মতো পরে ব্যাট করতে পারা মন্দ নয়।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























