০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মুস্তাফিজদের কোচ হতে আগ্রহী গিবসন

দায়িত্ব গ্রহণের তিন মাসের মাঝেই চলে গেছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। তার জায়গায় নতুন কোচ নিয়োগ দিতে আঁটঘাট বেঁধে নেমেছে বিসিবি। এই প্রক্রিয়ায় একটা নাম সামনে এসে গেছে। তিনি ওটিস গিবসন। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সদ্য সাবেক প্রধান কোচ এখন বিপিএল দল কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন। তার সঙ্গে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে গিবসন নিজেই জানিয়েছেন।

আজ মিরপুরে বিসিবির একাডেমি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিবসন বলেন, ‘জানতাম, প্রশ্নটি আসবে। আলোচনা চলছে, অবশ্যই চলছে। এটা আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। দেখি কী হয়। অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি এবং পেস বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে টানা দুই বছর দায়িত্ব পালন করেছেন এই সাবেক ক্যারিবিয়ান পেসার। গত বিশ্বকাপের পর তার চুক্তি আর নবায়ন করায়নি প্রোটিয়া বোর্ড। র আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচও ছিলেন, তার কোচিংয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। এছাড়া দুই দফায় তিনি ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। তবে কুমিল্লা ওয়ারিয়র্স দিয়েই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দায়িত্ব পালন করছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

মুস্তাফিজদের কোচ হতে আগ্রহী গিবসন

প্রকাশিত : ০৫:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০