০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

কোচ-অধিনায়ক ছাড়াই চলছে অনুশীলন

মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০’ মাঠে গড়াচ্ছে ১৫ জানুয়ারি থেকে। ঘোষিত হয়েছে বাংলাদেশ দল। আগে-ভাগে প্রস্তুতিতে নেমে পড়েছে স্বাগতিকরা। তবে শুরু থেকেই অনুপস্থিত প্রধান কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূইয়া। তাদের ছাড়াই চলছে অনুশীলন।

সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনে কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে ঘাম ঝড়াচ্ছেন জাতীয় দলে ডাক পাওয় ফুটবলাররা। ছুটিতে রয়েছেন কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূইয়া।

নতুন বছরে বিয়ে করেছেন লাল সবুজ দলের অধিনায়ক। ছুটিতে রয়েছেন জেডও। একই কারণে অনুশীলনে ছিলেন না সদ্য ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রাও। তাই প্রথম দিন অনুশীলনে উপস্থিত হন ১৪ জন।

স্টুয়ার্ট ওয়াটকিস এদিন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করেন। ফুটবলাররাও দৌড়া দৌড়ি করে গা গরম করেন। আর গোলরক্ষক কোচ ছুটিতে থাকায় নিজেদের মধ্যে অনুশীলন সেরে নেন শহীদুল আলম সোহেল এবং আশরাফুল রানা।

প্রধান কোচ জেমি ডে আর অধিনায়কসহ সব খেলোয়াড় ফিরলেই পুরো দমে শুরু হবে অনুশীলন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

কোচ-অধিনায়ক ছাড়াই চলছে অনুশীলন

প্রকাশিত : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০