০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আমি পাকিস্তানে যেতাম: মাশরাফি

পাকিস্তান সফরে বাংলাদেশের খেলার কথা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। যদিও এই সফর নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। জানা গেছে, দলের অনেক সিনিয়র ক্রিকেটার ‘সংক্ষিপ্ত সফরে’ যেতে আগ্রহী হলেও মুশফিক শুরু থেকেই অনাগ্রহী। ওয়ানডে অধিনায়ক মাশরাফি কিন্তু বলছেন, তিনি খেলার মধ্যে থাকলে পাকিস্তান সফরে যেতেন!

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফি। মূলত জাতীয় দলের ৫০ ওভারের ম্যাচ না থাকায় তিনি মাঠের বাইরে। পাকিস্তান সফর হলেও মাশরাফির যাওয়ার কোনও সুযোগ নেই। কেননা তিনি টেস্ট ও টি-টোয়েন্টি খেলেন না। আজ (শুক্রবার) ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান সফর নিয়ে কথা বলেছেন তিনি।

যেখানে ব্যক্তিগত জায়গা থেকে সমর্থনই জানিয়েছেন পাকিস্তান-সফরকে, ‘সত্যিই যদি জানতে চান, তাহলে আমি বলব, আমি (পাকিস্তানে) যেতাম। অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতাম। জানি না পরিবার কী বলতো। কারণ এ নিয়ে প্রথম আলোচনা হচ্ছে। পরিবার আপত্তি না করলে আমি অবশ্যই যেতাম।’

অবশ্য একই সঙ্গে যারা যেতে ইচ্ছুক নয়, তাদের প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমি যেতাম বলে এই নয় যে, যারা যেতে চাচ্ছে না, তারা ভুল। অবশ্যই খেলার থেকে জীবন সবার আগে। ব্যক্তিগত জীবন সবার আগে। যে যেটা সিদ্ধান্ত দেবে, তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক আছে।’

প্রসঙ্গত, পাকিস্তান সফর নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছে বিসিবি ও পিসিবি। বিসিবি চাইছে, প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে পরিস্থিতি বিবেচনা করে টেস্ট সিরিজ খেলতে। অন্যদিকে পিসিবি চাইছে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে টেস্ট সিরিজ খেলতে। দুপক্ষই নিজেদের দাবিতে অনড়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

আমি পাকিস্তানে যেতাম: মাশরাফি

প্রকাশিত : ০৭:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০