০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য মাইলফলক ছুঁয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য মাইলফলক ছুঁয়েছে লিভারপুল। ২১ ম্যাচ তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬১ পয়েন্ট! ইউরোপের শীর্ষ ৫ লিগে এমন মাইলফলক ছুঁতে পারেনি আর কোনো ক্লাব। অথচ এমন মাইলফলক ছুঁয়েও স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ৩০ বছর পর প্রথম লিগ শিরোপা না জেতা পর্যন্ত কোনো কিছু ভাবতে চান না তিনি।

টটেনহামকে ১-০ গোলে হারিয়েই এই রেকর্ড গড়ে লিভারপুল। জয় সূচক গোলটি করেন রবের্তো ফিরমিনো। এই মাইলফলক ছুঁয়ে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় ক্লপ বলেছেন, ‘আমি আসলে নির্দিষ্ট ভঙ্গিতেই সাড়া দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ যখন বিষয়টা আমাকে বললো, আমার কোনও অনুভূতিই হয়নি।’

ক্লপ অবশ্য পরিষ্কার করেছেন কেন এমন হচ্ছে তার। লিগের এখনও অনেকটা পথ বাকি। তাই এসব মাইলফলকে তৃপ্ত হয়ে গা ছেড়ে দিতে চান না তিনি। সতর্ক থেকেই লড়াই চালিয়ে যেতে চান শেষ পর্যন্ত, ‘এটা অবশ্যই বিরল ঘটনা। কিন্তু ম্যাচের আগে আমরা বিন্দুমাত্র বিষয়টি নিয়ে ভাবিনি। ম্যাচের পর কেউ আমাকে বিষয়টি মনে করিয়ে দিয়েছিল। এটা যদি এভাবেই থাকে তাহলে বিষয়টি নিয়ে ৫ বছর বা তার পর ভাবতে পারি। ওই সময় বলতে পারি আমরা আসলে কী করতে চেয়েছিলাম। আমাদের আসলে এখন বাকি মৌসুমের জন্য ভিত্তিটা গড়ে তুলতে হবে। সামনে আরও কঠিন সব ম্যাচ আছে। পরের ম্যাচে ঘরের মাঠে মুখোমুখি হতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। আমাদের নিশ্চিত করতে হবে যে ম্যাচটির জন্য আমরা প্রস্তুত।’

এরপর ম্যাচ জয়ের নায়ক ফিরমিনোকে প্রশংসায় ভাসিয়েছেন লিভারপুল কোচ, ‘‘আমি যখন তার কাছে গেলাম, তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম।কিন্তু তা না করেই সে বলে ফেললো, ‘আমি জানি আমার আরও গোল করা উচিত ছিল।’ আমি আসলে ওকে তা বলতে চাইনি। ও অসাধারণ একজন খেলোয়াড়- এমনটা আমি প্রথমবার বলিনি। আশা করছি শেষবারের মতোও তা বলছি না।’’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটি গঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য মাইলফলক ছুঁয়েছে লিভারপুল

প্রকাশিত : ০৪:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০