০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আখেরি মোনাজাত ইজতেমায় মুশফিকরা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমসহ আরো কয়েকজন। সদ্য সমাপ্ত বিপিএল শেষের পরের দিন শনিবার তারা ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন।

মুশফিকের সঙ্গে ইজতেমায় যোগ দিয়েছেন-শাহরিয়ার নাফিস, শামসুর রহমান শুভ, তাইজুল, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী ও রাকিবুল হাসান।ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে থাকা সাকিব আল হাসানও যোগ দিয়েছেন মুশফিকদের সঙ্গে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানিয়েছেন, বিদেশি নিবাসে অবস্থান নিয়েই মুশফিক-নাফিসরা শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন। সেখানে তারা ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দোয়া কামনা করেন। তারা আজ আখেরি মোনাজাতেও অংশ নেবেন।

এছাড়া মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালসহ বিপিএলে খেলতে আসা বেশ কয়েকজন বিদেশি মুসলিম ক্রিকেটারেরও আখেরি মোনাজাতে অংশ নেয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

আখেরি মোনাজাত ইজতেমায় মুশফিকরা

প্রকাশিত : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০