০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মতিনের গোলে এগিয়ে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ গ্রুপ পর্বের শেষ  ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাঁচা মরার ম্যাচে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ডেমি ডের শিষ্যরা।

নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে হেরে খাদের কিনারে বাংলাদেশ দল। ফলে আজকের ম্যাচে স্বাগতিক দলের সামনে জয়ের বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ দল।

চোটাক্রান্ত  জামালের পরিবর্তে লাল সবুজ দলকে নেতৃত্ব দিচ্ছেন তপু বর্মন।

রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে শুরু হওয়া মাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন মতিন মিয়া। ১৭তম মিনিটে ডি বক্সে রিয়াদুল হাসানের ক্রস পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

২২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়িয়ে দিতে ব্যর্থ হন তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

মতিনের গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৬:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০