০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কাল প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্ল্যানেট সামিটে যোগ দিতে আগামীকাল সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন। প্যারিসের এলিসি প্রাসাদে ১২ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নেত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামীকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির দুবাই হয়ে চার্লস ডি গৌল আন্তর্জাতিক বিমানবন্দরে কাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছানোর কথা রয়েছে।

প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড (অপেরা) হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী লা সাইন মিউজিক্যালে ওয়ান প্ল্যানেট সামিটের উচ্চপর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। এরপর সামিট থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ডে (অপেরা) বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সামিট উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ করে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সামিট ডাকেন।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

কাল প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭