বাংলাদেশের দেয়া মামুলি টার্গেটে খেলতে নেমে ভাল শুরু করতে পারেনি পাকিস্তানি ওপেনাররা। দলীয় শূন্য রানের মাথায় শূন্য রানে আউট হন দলপতি বাবর আজম। মোহাম্মদ শফিউল বলে আউট হন তিনি।
তার বিদায়ে ক্রিজে আসেন বাংলাদেশের বিপক্ষে দলে ডাক পাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। এসে ঝড় শুরু করেন তিনি। ৮ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন এই ডানহাতি।
আরেক প্রান্তে ওপেনার এহসান আলী দেখেশুনে খেলছেন। ২ বলে খেলে এখন পর্যন্ত নিজের নামের সঙ্গে কোন রান যোগ করতে পারেননি তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২.২ ওভারে ১৬ করেছে পাকিস্তান।
এর আগে, নির্ধারিত ওভারে ১৪১ রান করে টাইগাররা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























