০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

‘১৪০টিরও বেশি অভিযোগ দিয়েছি ইসিতে’

ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরে শের শাহ সুরী ঈদগাহ মা‌ঠের সাম‌নে পথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় তাবিথ আউয়াল বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নির‌পেক্ষভা‌বে দা‌য়িত্ব পালন করলে বি‌রোধী দ‌লের পোলিং এজেন্ট‌দের বের কর‌তে পার‌বে না। বিগত নির্বাচ‌নে বিএন‌পির পোলিং এজেন্ট‌দের বের ক‌রে দেয়া হয়।

নির্বাচন ক‌মিশ‌নের প্রতি আহ্বান জা‌নি‌য়ে তা‌বিথ আউয়াল বলেন, ইসি, আপনারা নির‌পেক্ষ ভূ‌মিকা পালন করুন। যাতে ভোটাররা ভয়ভী‌তি মুক্ত হ‌য়ে ভোট প্রয়োগ কর‌তে পারেন। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, সজাগ সতর্ক থাকুন। নিজ ভোটটি নিজে দেবেন, তাহলে আর অন্য কেউ ভোট চুরি করতে পারবে না। আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাবো। বর্তমান সরকার ভয় পাচ্ছে। গণঅভ্যুত্থান ঘটে গেছে। এবার ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। তাই তারা বিশৃঙ্খলা ও বিতর্ক সৃষ্টি করবে। আমরা কোনো সুযোগ দেবো না। ১ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবো। আমরা জনগণের ক্ষমতা ফিরিয়ে আনবো।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, ৩১ নম্বর ওয়ার্ড ক‌মিশনার সা‌জেদুল হক র‌নি, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. লিটন মাহমুদ বাবু, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সহ-সভাপ‌তি বজলুল বা‌সিদ আঞ্জু, দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পা‌দক সুলতানা আহমেদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

‘১৪০টিরও বেশি অভিযোগ দিয়েছি ইসিতে’

প্রকাশিত : ০৫:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০