০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা সিটি নির্বাচনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে, কোথাও কোনো ঝুঁকি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এর আগে পূজায় মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সেই জায়গাতেই যেতে পেরেছি। এই পূজার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। ইসি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের দাবিতে নির্বাচন পিছিয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ঢাকা সিটি নির্বাচনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০